ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ৫ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ
টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ৫ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু

ভোলা প্রতিনিধি : শনিবার রাত সাড়ে ৯টা থেকে ভোলার ৫  উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে  ভোলা পল­ী বিদ্যুৎ সমিতির জিএম সোহরাব আলী বিশ্বাস জানান, শনিবার রাত থেকে বিদ্যুৎ সমস্যার সমাধান হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। কারণ, চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ  দেওয়া যাচ্ছেনা।
তিনি জানান, ৫ উপজেলার ৬৫ হাজার গ্রাহকের ১৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ৫/৮  মেগাওয়াট।
ভোলার একমাত্র গ্যাস ভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র গত ৯ মাস ধরে বিকল থাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে  দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
এরপর জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও তা চাহিদার তুলনায় খুবই কম।
বুধবার রাতে জাতীয় গ্রিডের তেতুলিয়ার তলদেশে সাবমেরিন কেবল লাইনে ত্রুটি  দেখা দিলে জেলার ৫ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

Need Ads
error: কপি হবে না!