ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭১
কলারোয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

S.P - Photoআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম বলেছেন, ৭দিনের মধ্যে কলারোয়া থেকে মাদক নির্মূল করা হবে। পুলিশ কঠোর হাতে জুয়া, ছিনতাই রাহাজানি প্রতিহত করবে। সোমবার বিকেলে কলারোয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পুলিশের কর্ণধর মঞ্জুরুল কবির আরো বলেন, পুলিশ জনগণের সেবক ও বিপদের বন্ধু। পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে এলাকার ছোটখাটো সমস্যা গুলো সমাধান করা হবে। স্বাধীনতার পক্ষের অবিতর্কিত যে কেউ পুলিশিং কমিটির সদস্য হতে পারবেন। থানাকে দালাল ও হয়রানী মুক্ত করা হবে। কলারোয়ার মানুষ কোন সমস্যায় পড়ে ১মাসের মধ্যে এসপি অফিসে যাবে না। মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়তে তিনি সকলের প্রতি আহবান জানান। কলারোয়া বাজারের জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমীন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পুলিশ পরিদর্শক মাসুদ করিম ও কলারোয়া থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন কনক। বিভিন্ন সমস্যা ও মতামত ব্যক্ত করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ভূট্টোলাল গাইন, সম মোরশেদ আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, মশিয়ার রহমান, প্রভাষক আলতাফ হোসেন, সুপার বজলুর রহমান, আক্তারুল ইসলাম, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আ.রহিম, শিক্ষার্থী অভিসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আ’লীগ নেতা আরাফাত হোসেন।

Shamol Bangla Ads

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোনাবাড়িয়া সাব জোন এলাকার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনাবাড়িয়া হাইস্কুলের সভাপতি জিএম মিজানুর রহমান। উদ্বোধনী দিনে দুই পর্বের ফুটবল খেলায় সিংগা হাইস্কুল ২-১ গোলে হঠাৎগঞ্জ মাদরাসাকে, বোয়ালিয়া হাইস্কুল ২-০ গোলে সোনাবাড়িয়া মাদরাসাকে, সিংগা হাইস্কুল ১-০ গোলে হঠাৎগঞ্জ হাইস্কুলকে সোনাবাড়িয়া হাইস্কুল ৪-১ গোলে ভাদিয়ালী হাইস্কুলকে পরাজিত করে। খেলা গুলো পরিচালনা করেন স্বপন কুমার চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুল ইসলাম, আ’লীগ নেতা সুপ্রসাদ চৌধুরী, হেকমত আলী, গোলাম সাকলাইন মিঠু, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক, মাস্টার আ.গফুর, মাস্টার শফিকুল ইসলাম, সাংবাদিক ফিরোজ জোয়ার্দার প্রমুখ। একই ভেন্যুতে মঙ্গলবার অন্যান্য খেলা গুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অনুরূপভাবে কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে একই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ভেন্যুতে খেলা গুলো পরিচালনা করেন মাস্টার বদরুজ্জামান বিপ¬ব।

Shamol Bangla Ads

সাতক্ষীরার কলারোয়ায় পল¬ী চিকিৎসকদের কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় পল¬ী চিকিৎসকদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে হলি ড্রাগস ল্যাবরেটরীজ। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলি ড্রাগস ল্যাবরেটরীজ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান, মহাব্যবস্থাপক সৈয়দ আব্দুল¬াহ আল কাফী, খুলনা বিভাগের আরএসএম কামরুজ্জামান মিঠু, কর্মকর্তা আয়ুব আলী, এবিএম শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আ. আহাদ, উপজেলা পল¬ী চিকিৎসক সমিতির সভাপতি শামসুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আনছার আলী প্রমুখ।

সাতক্ষীরার কলারোয়ায় এতিমখানা প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাটের এতিমখানা প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাজীরহাট এলাকার গোয়ালচাতরে অরফান কেয়ার (জিওসি) নামে ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষক, ইমাম, সমাজসেবক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভাটি অনুষ্ঠিত হয়েছে। অষ্ট্রেলিয়ান প্রবাসী বাবুল আখতার স্বপনের উদ্যোগে রবিবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান জনাব ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, অধ্যক্ষ এসএম সহিদুল আলম, প্রধান শিক্ষক মোহা. শামছুল হক, প্রভাষক আশিকুর রহমান, অধ্যক্ষ আবীর হোসেন বিল¬াল, মাস্টার মহসিন কবির, আ. হামিদ সরদার, সাংবাদিক প্রভাষক সাইফুল ইসলাম মিলন, প্রভাষক আ.কাদের, মাস্টার হাসান শাহরিয়ার, আ. মালেক, ইউনিয়ন বিএনপির সা. সম্পাদক জহুরুল ইসলাম, মাস্টার আ. রউফ, সাংবাদিক শামছুর রহমান লাল্টু, সাংবাদিক ফিরোজ আহম্মেদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, আ’লীগ নেতা আক্তারুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রেজাউল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি : সুরমা, চেলা ও… পরবর্তী সংবাদ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ আহত