ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে ৫’শ আসন বিশিষ্ট অডিটোরিয়ামের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ৭:২৯ অপরাহ্ণ

02মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : শনিবার মধুখালীতে ৫শ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের শুভ উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর জেলা পরিষদের বাস্তবায়নে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১আসনের জাতীয় সংসদ সদস্য মো.আব্দুর রহমান। মধুখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক জায়নুল আবেদীন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর্জা মনিরুজ্জামান বাচ্চু,ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য মনোজ সাহা,সিপিবি নেতা হাজী আব্দুল মালেক সিকদার। উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আসলাম উদ্দীন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, মধুখালী সরকারী আইনউদ্দীন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলাউদ্দীন মোল্যা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা পরিষদের ব্যবস্থায়নে ৩ কোটি ৫১ লক্ষ ৭০ হাজার প্রাক্কলিত ব্যয়ে মধুখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে উপজেলা পরিষদের জায়গায় ভবনটি নির্মিত হয়েছে ।

Shamol Bangla Ads

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সততা ও নিষ্টার সাথে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছি। বর্তমান সরকার শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি উন্নয়নের ধারা অব্যহত রাখতে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় মধুখালী উপজেলাতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৫’শ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মান করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচী পালনের সুযোগ থাকবে।

মোটরসাইকেল উদ্ধার : মধুখালীতে চিনিকলের শ্রমিক ৩ দিন নিখোঁজ
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ মো. রাজন (২৯) পিং- মৃত. শাহ মো. রফিকুল ইসলাম। তার বাড়ি উপজেলার গোন্দারদিয়া গ্রামে। তিনি গত ২৭ মার্চ থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার বিকালে তার ব্যবহৃত মোটর সাইকেলটি উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুমতি নদীর তারাপুর স্মশান ঘাট নদীতে পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ব্যাপারে তার চাচা শাহ্ মো. হারুন-অর রশীদ ২৮ মার্চ মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। সাধারণ ডায়েরি নম্বর ১১৩৭ তাং-২৮.০৩.২০১৪।
এ ব্যাপারে মধুখালী থানার এস আই কামরুজ্জামান জানান, দেশের সকল থানায় নিখোঁজ বার্তা পাঠনো হয়েছে। তাকে জীবিত বা মৃত পাওয়া গেলে মধুখালী থানাকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!