ads

বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৩ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরের অভয়নগরে জমি অধিগ্রহণের প্রতিবাদে হুইপের নিকট স্বারকলিপি প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৫, ২০১৩ ৯:৩৪ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0ইয়ানুর রহমান : জমি অধিগ্রহণের প্রতিবাদে অভয়নগর উপজেলার বুইকরা মৌজার শতাধিক পরিবার ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় সংসদ সদস্য ও  জাতীয় সংসদের হুইপের নিকট স্বারকলিপি প্রদান করেছে। জমি অধিগ্রহন বন্ধ না হলে কঠোর অন্দোলন করে বন্ধ করা হবে বলে ওই  স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, স্বল্প ও মধ্যম আয়ের লোকদের বসবাসের জন্য সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বুইকরা মৌজার ৪৩টি দাগে জমি অধিগ্রহনের জন্য প্রায় ১শ’টি পরিবারকে যশোরের জেলা ভৃমি অধিগ্রহণ অধিদপ্তর  থেকে নোটিশ দেয়া হয়। এই নোটিশের বিরোধীতা করে  জমি অধিগ্রহন বাতিলের দাবীতে বৃহস্পতিবার সকালে নওয়াপাড়াবাজারে বিক্ষোভ প্রর্দশন করে তারা। এসময় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এর নিকট স্বারক লিপি প্রদান শেষে তার বাসার সামনে অবস্থান নিয়ে এক সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন রবিউল ইসলাম লুলু, কামরুল ইসলাম, সালেহ আহমেদ, রফিকুজ্জামান টুলু প্রমুখ। ভুক্তভোগী বক্তারা  অভিযোগ করে বলেন   জমি অধিগ্রহণের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হলে  প্রায় শতাধিক পরিবার  ভৃমিহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে পথে  বসে যাবে। এই জমি অধিগ্রহণ বন্ধ না হলে কঠোর আন্দোলনের  মাধ্যমে জমি অধিগ্রহন বন্ধ করতে সরকারকে বাধ্য করা হবে বলে স্বারক লিপিতে  হুশিয়ারী করে দেয়া হয়।

Need Ads
error: কপি হবে না!