ads

মঙ্গলবার , ১ জানুয়ারি ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থ্রিজি ও ফোরজি সেবা পুনরায় চালু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৯ ১২:১৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা পুনরায় চালু করা হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নির্দেশনা পাওয়ার পর মোবাইল অপারেটরগুলো ওই সেবা চালু করে। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন।
ভোটের আগের দিন শনিবার দুপুর থেকে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ভোটের দিন রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চালু করা হয় থ্রিজি ও ফোরজি। চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা বন্ধ করতে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেই থেকে বন্ধ ছিল মোবাইলে ইন্টারনেট সেবা।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!