ads

সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নভেম্বরের আগে লোডশেডিং কমার আশা নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩০৯
নভেম্বরের আগে লোডশেডিং কমার আশা নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী নভেম্বরের আগে লোডশেডিং কমার আশা দেখছেন না বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, ‘গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই।’ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

নসরুল হামিদ বলেন, ‘লোডের কারণে আমরা দিনের বেলা কিছু পাওয়ার প্লান্ট বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ, আমরা গ্যাস আনতে পারিনি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সমস্যাটা সাময়িক হতে পারে। তবে আমি মনে করি, বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ, বিশ্ব পরিস্থিতি আবার অন্য রকম করে ফেলে।’ প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এই মাসটা (অক্টোবর) একটু কষ্ট করতে হবে। আশা করছি, সামনের মাস থেকে আরেকটু ভালো হবে।’ চাহিদা বেড়ে যাওয়ায় এখন ইন্ডাস্ট্রিতে গ্যাস দিচ্ছেন বলেও জানান নসরুল হামিদ বিপু। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে কি না জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘আমি আশা করছি। আমি চেয়েছিলাম অক্টোবর থেকে ভালো পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু এখন দেখলাম, না। কারণ, ইন্ডাস্ট্রিতে ডিমান্ড বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। আর কমিয়ে দেওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছে।’ এ সময় করোনার পর শিল্পকারখানায় উৎপাদন বেড়ে গেছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জন্মের পরই দেওয়া হবে এনআইডি, সেবা দেবে স্বরাষ্ট্র… পরবর্তী সংবাদ মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads