ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নানা আয়োজনে গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৭:৪৬ অপরাহ্ণ

Photo. Gopalpur-Tangail. 27-03-2014গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয় শেষ হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম। আলোচনায় অংশনেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবিশ, উপজেলা প্রকৌশলী আব্দুল বারেক মণ্ডল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এ বি এম রেজাউল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আসমা খানম, প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উপজেলা শাখার সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী হারুন অর রশিদ, আব্দুর রহিম প্রমুখ।
পরে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!