ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯৯ বার পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

খবর টি পড়েছেন : ৫৬৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৯ বারের মতো পিছিয়েছে। ২২ জুন বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী তারিখ হিসেবে আগামী ৭ আগস্ট ধার্য করেন আদালত।

Shamol Bangla Ads

আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার রাজাবাজারে নিজেদের ভাড়া ফ্ল্যাটে খুন হন সাংবাদিক সাগর সারোয়ার এবং সাংবাদিক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে র‍্যাব। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্থাটি এখনও পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চার সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই… পরবর্তী সংবাদ সাংবাদিক নাদিম হত্যা: বাংলাদেশ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads