ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোমস্তাপুরে মুক্তিযোদ্ধাদের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৫:৩৯ অপরাহ্ণ
গোমস্তাপুরে মুক্তিযোদ্ধাদের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও লাখো কন্ঠে জাতীয় সংগীত গাওয়া বর্জন করেছে উপজেলার মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে এক প্রস ব্রিফিং এ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সংগ্রাম রক্ষা কমিটির আহŸায়ক আক্তার আলী কচিঁ খান জানান, গত ১১ ডিসেম্বর রহনপুর মুক্তদিবসের অনুষ্ঠানে আলীনগর-বাঙ্গাবাড়ী থেকে মুক্তিযোদ্ধারা রহনপুর আসার পথে মকরমপুরে জামায়াত বিএনপির হামলায় লাঞ্চিত হলে ১২ ডিসেম্বর গোমস্তাপুর থানায় মুক্তিযোদ্ধা বাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। কিন্তু মামলা করার তিন মাস অতিবাহিত হলেও মামলার আসামীদের কোনদিন ধরতে যায়নি পুলিশ।মামলার বাদী আরো অভিযোগ করেন যে পুলিশ প্রভাবিত হয়ে আজেবাজে ধারা দিয়ে আসামীদের জামিন পেতে সহয়তা করেছে। বর্তমানে আসামীরা জামিনে এলাকায় ঘোরাফেরা করছে এবং মুক্তিযোদ্ধা সমন্ধে কুটুক্তিমুলক কথাবার্তা বলছে। তাই মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করে বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করেছে। স্বারকলিপিতে ৭ দিনের মধ্যে মামলার আসামীদের জামিন বাতিল করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালিত

Shamol Bangla Ads

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে রহনপুর এবি হাইস্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেয়ার হোসেন বুলবুল। সন্ধায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ডা: ইয়াসিন আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন, উপজেলা কৃষি অফিসার মোস্তফা কামাল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেয়ার হোসেন প্রমূখ। এছাড়া গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ নিজ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বৈকাল সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুরে আর্ন্তজাতিক দূর্যোগ দিবস পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস কর্তৃক আর্ন্তজাতিক দূর্যোগ দিবস গতকাল পালিত হয়েছে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে বের হয়ে একটি র‌্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরেফিন, হাসানুজ্জামান ফৌজদার প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!