ads

রবিবার , ২১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে : কাদের

খবর টি পড়েছেন : ৪১০
এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ এসব কথা বলেন কাদের।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনা সরকারকে পতনের জন্য এক দফার ঘোষণা দেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন “হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে”। আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতা-কর্মীদের বলব আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করা হবে। নির্বাচন ঠেকাতে আসলে বাংলার জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগের এক দফা হলো বিএনপির সাম্প্রদায়িক রাজনীতিকে কবরস্থানে পাঠানো।’

‘১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনো চাঁদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন।’ তিনি সরেজমিন দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন কাদের। ‘নেত্রীর সম্পর্কে যে কটূক্তি করেছে তার প্রতিবাদ করতে হবে সারা বাংলাদেশে। তাদের বিক্ষোভের পাশে আমরা শান্তি সমাবেশ করেছি। কোনো হানাহানি করেননি’ বলে দাবি করেন কাদের।

Shamol Bangla Ads

শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ২৭ মে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২-৩ দিনের ভেতর পেঁয়াজ আমদানি নিয়ে সিদ্ধান্ত :… পরবর্তী সংবাদ এখনো পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা আছে ইসির…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads