ads

রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ধ্যায় শপথ নেবেন নয়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

খবর টি পড়েছেন : ৩১৬
সন্ধ্যায় শপথ নেবেন নয়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে ২৮ আগস্ট রবিবার বিকেলে। দিনের কর্মসূচির শুরুতে থাকছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ।

Shamol Bangla Ads

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হতে যাচ্ছেন। নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭ টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২৮ আগস্ট রবিবার জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেই বেছে নিচ্ছে সরকার। ইতোমধ্যে সংসদ সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত সব নথি প্রস্তুত করার জন্য।

Shamol Bangla Ads

জানা যায়, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর অনেকের নাম আলোচনায় থাকলেও দৌড়ে এগিয়ে ছিলেন শামসুল হক টুকু। শেষ পর্যন্ত তিনিই বসতে যাচ্ছেন ডেপুটি স্পিকারের আসনে।

শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৯তম সংসদ অধিবেশন শুরু আজ পরবর্তী সংবাদ অবশেষে কাজে ফিরেছেন চা-শ্রমিকরা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads