ads

বুধবার , ২৬ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরিপুর সীমান্তে পতাকা বৈঠকেও ফিরলনা বাংলাদেশী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৬, ২০১৪ ৪:৪৩ অপরাহ্ণ

bangladeshরাণীশংকৈল, (ঠাকুরগাও)প্রতিনিধি  : ঠাকুরগাওয়ের হরিপুর ডাবরী সীমান্তে বুধবার রাত দেড়টায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক বাংলাদেশী ফরিদ হোসেন(৩২)কে পতাকা বৈঠকে ফেরৎ দেয়নি বিএসএফ।
বুধবার রাত দেড়টায় ডাবরী সূীমান্তের ৩৬৮/১ আর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফরিদ হোসেন অনুপ্রবেশ করলে ভারতীয় ফুলবাড়ি ১২১ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
এব্যাপারে বিজিবি প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে বার্তা পাঠালে বুধবার সকাল সাড়ে ১১টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আটক বাংলাদেশীকে ফেরৎ দেয়নি বিএসএফ। তাকে ভারতের গোয়ালপুকুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিএসএফ প্রতিনিধি ইন্সপেক্টর রাজেন্দ্র পাল জানান। বিজিবির পক্ষে মলানী ক্যাম্পের নাঃ সুবেদার ইয়ার আলী উপস্থিত ছিলেন।
ফরিদ হোসেন হরিপুর উপজেলার ৮ ঘরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
ঠাকুরগাও-৩০ ব্যাটেলিয়ানের লেঃ কর্ণেল কামাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৫ই মার্চ রত্মাই সীমান্তে আটক ইব্রাহিম আলী ও ১৭ই মার্চ বিএসএফের হাতে আটক সাদ্দাম হোসেনকেও পতাকা বৈঠকে ফেরৎ দেওয়া হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!