ads

বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। ১০ নভেম্বর বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৮৫) ও রামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সোহরাব আলী, ত্রিশালের আ. কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) ও বাঘাদারিয়া গ্রামের আজহারুলের স্ত্রী মিনা (৪৫)।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক আব্দুস সাত্তার ও অটোরিকশা যাত্রী কলিমউদ্দিন। এসময় আহত হন আরও পাঁচজন।

Shamol Bangla Ads

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনজনের মৃত্যু হয়।

Need Ads