নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, নন্দীগ্রাম পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ, দলিল লেখক সমিতি, নন্দীগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন যথারীতিভাবে কর্মসুচি পালন করে। শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে উক্ত দিবসের কর্মসুচি শুরু করা হয়। ২৬শে মার্চ সকাল থেকে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালিত হয়। দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, থানার ওসি শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান একে আজাদ, ইউপি চেয়ারম্যান আ.বারী বারেক, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মফিজুর রহমান, নন্দীগ্রামে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমি। সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




