শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী সপ্তাহেও কঠোর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ১২ নভেম্বর মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে ওই কথা জানান। এসময় তিনি বলেন, দেশের চলমান সঙ্কট নিরসনে সরকারকেই উদ্যোগ নিতে হবে। না হলে আগামী সপ্তাহে ১৮ দল আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সরকার সমঝোতার মানসিকতা নিয়ে এগিয়ে এলে সঙ্কট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতাল শেষ হচ্ছে।




