ads

সোমবার , ২৯ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় ওআইসি

খবর টি পড়েছেন : ৩৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ওআইসি’র মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা বলেছেন, ‘ওআইসি সব সময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে আসছে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় ওআইসি। আমরা বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন চাই। এ জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ সোমবার দুপুরে শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

ওআইসি মহাসচিব বলেন, ‘গাম্বিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে ওআইসি কাজ করে যাচ্ছে।’ রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা এ সময় ওআইসি মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব নিরাপত্তা, ভিটেমাটি ফিরিয়ে দেওয়া এবং গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সোমবার সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পৌঁছেন ওআইসি’র মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউএনএইচসিআরের প্রতিনিধি ও শরণার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।

Shamol Bangla Ads

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে ওআইসির মহাসচিব উখিয়া চার নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক সেন্টারে যান। পরে সেখানে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সেখানে রোহিঙ্গা ইয়ুথদের একটি সেন্টারে যান এবং রোহিঙ্গা যুবকদের শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন জীবনাচার নিয়ে কথা বলেন। পরে ক্যাম্পে আইইউসিএন পরিচালিত একটি সেন্টারে যান এবং সেখানে গাছের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন। ওআইসি প্রতিনিধি দলটি দুপুরে পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার এবং রোহিঙ্গাদের তৈরি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার পরিদর্শন করে। বিকেলে তারা ঢাকায় ফেরেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৌসুমের আগেই ডেঙ্গুরোগী বেড়েছে পাঁচগুণ : স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী সংবাদ গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads