ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস-২৬শে মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সকল রাজনৈতিক দল, স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্বরণ সভা অনুষ্টিত হয়।এরপর বেলা ১১টায় লাখো কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা হয়। দিবসটি উপলক্ষে ডুমুরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাবের সভাপতি এম এ এরশাদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যদেন,সাধারন সম্পাদক শেখ মাহতাব হোসেন,খান আজিজুর রহমান,শেখ সিরাজুল, আঃ রশিদ এলিন, অরুন দেবনাথ, সুজিত মল্লিক, সিনিয়র সাংবাদিক জি এম আঃ ছালাম, জাহিদুর রহমান বিপ্লব, বিলায়েত হোসেন,এস রফিকুল ইনলাম, উদয় চত্রবর্ত্তী, মাহবুবুর রহমান, আঃ মজিদ, সুব্রত ফৌজদার প্রমুখ।




