কুমিল্লা প্রতিনিধি : কুমিলার বিশ্বরোডস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পদুয়ারবাজার ট্রাক টার্মিনালে ২৪ মার্চ সোমবার থেকে ২৭ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিনব্যাপী বিশ্ব বিখ্যাত টাটা গাড়ী’র গ্র্যান্ড মেলার আয়োজন করা হয়েছে।
২৫ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় বেলুন উড়িয়ে ওই মেলার শুভ উদ্বোধন করবেন- প্রধান অতিথি কুমিলা পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী। অনুষ্ঠানে নিটল নিলয় গ্র“পের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহ্মাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কান্ট্রি ম্যানেজার বিনয় নিদিক, কুমিলা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মালেক ভূইয়া সহ কুমিলা বাস, ট্রাক ও মালিক সমিতি’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- কুমিলা নিটল মটরস্ লি: এর ম্যানেজার মো: হারিছ জমাদ্দার সহ নিটল নিলয় গ্রুপের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




