ইয়ানুর রহমান, যশোর : ইতিহাসের সাক্ষী হতে স্বাধীনতা দিবসে “হাজারো কন্ঠে সোনার বাংলা” গাইবেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার মানুষ।

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে ‘লাখো কন্ঠে জাতীয় সংগীত’ পরিবেশনার সাথে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার ১০ হাজার মানুষ কন্ঠ মেলানো অপেক্ষায়। বুধবার বেলা ১১টায় যশোরের শার্শার বাগআচড়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে গাওয়া ‘লাখো কন্ঠে জাতীয় সংগীত’এর সাথে প্রায় ১০হাজার মানুষ কন্ঠ মেলাবেন বলে জানিয়েছেন বাগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
তিনি বলেন, বাগআচড়া, কায়বা ও শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও বাগআচড়া ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, দলীয় নেতাকর্মী, সাংবাদিক, সূধী ও দূরদূরান্ত থেকে আগতরাও একই কন্ঠে সুর মেলাবেন।
আয়োজকদের একজন প্রেসক্লাব শার্শার সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, বীর বাঙালির দীপ্ত শপথের এদিনে বাগআচড়ার সকল শ্রেণী পেশার মানুষ, কর্মরত সাংবাদিক, সংবাদপত্রসেবী, রাজনীতিক নেতারা, পেশাজীবী সংগঠন, উন্নয়ন সংগঠন এবং ছাত্র-ছাত্রীদের হাজারো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
২৬ মার্চ সকাল ১১টায় ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডের কেন্দ্রীয় অনুষ্ঠানের সমান্তারালে বাগআচড়া শহীদ মিনারের সামনে এ অঞ্চলের আপামর জনতা একই কণ্ঠে অভিন্ন সুরে গাইবেন- ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি…।’




