কুষ্টিয়া প্রতিনিধি : শিশুদের সুরক্ষা ও শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে কুষ্টিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান ও সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী।

সভায় জানানো হয়, আগামী ৫এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬ থেকে ১১মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন এ প্লাস এবং ১২ থেকে ৫৯মাস বয়স পর্যন্ত শিশুদের বছরে দু’বার ১টি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে উর্দ্ধতন সরকারী কর্মকর্তা, চিকিৎসকসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার সিভিল সার্জন অফিস, জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান, ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।




