ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ার গ্রামীণ সড়কের বেহাল দশা দেখার কেউ নেই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ২:১৮ অপরাহ্ণ
পেকুয়ার গ্রামীণ সড়কের বেহাল দশা দেখার কেউ নেই

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার অভ্যন্তরীন সড়ক গুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ বিগত বি.এন.পি জামায়াত জোট সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে উপজেলার ৭ ইউনিয়নের অলিগলিতে অসংখ্য রাস্তা নির্মাণ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন করেছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা পরিষদের অধীনে টি.আর. কাবিখার বরাদ্দ থেকে এসব রাস্তায় মাটির কাজের পাশা পাশি ফ্লাট সলিন ও ব্রিক সলিন ও পিচ কার্পেটিং করা হলেও বেশ কিছ্ ুসড়কে এর পর থেকে বরাদ্দ না দেয়ায় সংস্কার করা হয়নি। পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার কয়েকটি সড়ক সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখাযায়, আধাখালী থেকে মচন্যাকাট হয়ে আহমদ ডিলার চৌমুহনী সংযোগ সড়কটির মচন্যাকাটা ব্রীজ পর্যন্ত এলজিইডি নির্মাণ করে অবশিষ্ঠ অংশ আধাখালী পর্যন্ত ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে নির্মাণ করা হলেও নির্মাণের এক বছর যেতে না যেতে ধেবে গিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে।, সাবেকগুলদী ব্রীজ থেকে তেলিয়াকাটা হয়ে প্রধান সড়ক সংযোগ সড়ক নির্মাণের পর থেকে আর সংস্কার হয়নি। ২০০৬ সালে ওই সড়ক দুটির নির্মাণ কাজে এলজিইডি ও ইউনিয়ন পরিষদের বরাদ্ধ থেকে ফ্লাট সলিন দ্ধারা নির্মাণ করা হলেও এ পর্যন্ত নূন্যতম সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। একই ভাবে মগনামা বানিয়ার ছরা সড়কের বারবাকিয়া নতুন রাস্তার মাথা থেকে ঠন্ডার বাপের পাড়া হয়ে বারবাকিয়া বাজার সংযোগ সড়কটি ফ্লাট সলিন দ্ধারা নির্মাণের পর থেকে এখনো পর্যন্ত সংস্কার হয়নি। স্থানীয় লোকজন বলেন, পুরো রাস্তায় বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। ইট গুলো অনেকে নিয়ে গেছে। মাঝে মধ্যে গর্তগুলো মাটি দিয়ে ভরাট করে দিলে একটু বৃষ্টি হলে আর চলা চল করা সম্ভব হয়না বলে জানাযায়। উত্তর মেহেরনামা চৈরভাঙ্গা পাড়ার সড়কেও ইট ওঠে যাওয়ায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। দক্ষিণ মেহেরনামা মুড়ার পাড়া থেকে দরগাহ মুড়া সড়কও নির্মাণের পর থেকে আর সংস্কার হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ ইউনিয়ন পরিষদ থেকে প্রতি অর্থ বছরে বরাদ্দ দিয়ে গ্রামীণ সড়ক গুলো সংস্কার করা হলেও এসব সড়কে সংস্কার হয়নি। এব্যাপারে পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহাদুর শাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, বারবাকিয়া নতুন রাস্তার মাথা থেকে ঠান্ডার বাপের পাড়া পর্যন্ত সড়কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংস্কার করা হয়েছে অন্য সড়ক গুলোতে কোন বরাদ্দ দেয়া হয়নি। সচেতন মহলের অভিযোগ সড়ক গুলো নির্মাণ করার পর থেকে সংরক্ষণের ক্ষেত্রে অবহেলা থাকার কারণে এভাবে নষ্ঠ হয়ে গেছে। মালবাহী ট্রাক চলাচলে কোন প্রকার নিষেধাজ্ঞা না থাকার কারণে ধেবে গেছে। আবার অনেক জায়গায় পাড়ালিয়া লোকেরা রাতের আধারে রাস্তার ইট নিয়ে যাওয়ায় রাস্তায় ক্ষতের সৃষ্টি হয়ে পর্যায়ক্রমে বড় আকারে পরিণত হয়ে বর্তমানে চলাচল অযোগ্য হয়ে গেছে।

Need Ads
error: কপি হবে না!