ঢাকা প্রতিনিধি : রাজধানীর উত্তর খান এলাকায় চোর সন্দেহে রহম আলী (৩৮) নামের এক ব্যক্তি গণপিটুনীতে নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবার নাম আব্দুল হোসেন সামাদ। জামালপুর জেলার ফতেহপুর এলাকায় তাদের বাড়ি। তিনি ভ্যান গাড়ি চালক বলে জানা গেছে।দক্ষিণখান থানার পুলিশ জানায় তালতলা রোডস্থ মা টেলিকমের সামনে সোমবার সকাল ৬ টায় অচেতন অবস্থায় রহম আলীকে স্থানীয়রা পড়ে থাকতে দেখেন। এরপর তার পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর টঙ্গী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে সকাল ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে দক্ষিণখান থানার এস আই জামাল উদ্দিন তার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাতিজা বাবু জানান রবিবার রাত ১১ টার দিকে অজ্ঞাত নামা ব্যক্তি তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর তিনি বাসায় আর ফিরে যায়নি। সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ধারনা করছে চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুতর আহত করায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে দক্ষিণখান থানায় মামলা দায়ের করা হয়েছে।

Click here to R




