ads

রবিবার , ৬ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লকডাউন বাড়ল ১৬ জুন পর্যন্ত

খবর টি পড়েছেন : ২০৪
লকডাউন বাড়ল ১৬ জুন পর্যন্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশজুড়ে চলমান লকডাউন ১৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে বিধি-নিষেধ আরোপের সময়সীমা ৬ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, এই সময়ের মধ্যে সকল পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

Shamol Bangla Ads

এতে জানানো হয়, খাবার দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রি করতে পারবে। একই সঙ্গে অর্ধেক আসন খালি রেখে সেবা দিতে পারবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উচ্চঝুঁকিতে থাকা জেলাগুলোতে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন। আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচাল করতে পারবে। তবে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে।
করোনা পরিস্থিতিতে চলতি বছরে গত ৫ এপ্রিল প্রথম সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল সরকার। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়। এরপর তা বেড়েছে কয়েক দফা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় গাছ লাগান :… পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads