চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহাদ আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৪ মার্চ সোমবার ভোর ৫টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত আহাদ দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আহাদ আলীসহ ৭-৮ জন গরু ব্যবসায়ী মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু কেনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। গরু কিনে ভোরের দিকে একই পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের মহাখোল ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আহাদের সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হলেও সে ঘটনাস্থলেই নিহত হয়।
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বর্তমানে আহদের লাশ তার পিতা-মাতার বাড়ীতে রয়েছে। তিনি আরও জানান, বিষয়টি দামুড়হুদা থানা কর্তৃক তদন্তনাধীন রয়েছে ।




