ads

মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ১৮২ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৭৬
ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ১৮২ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মাসের প্রথম আট দিনে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৮২। এটি দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যুর ঘটনা।

Shamol Bangla Ads

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। তাদের ৪৫০ জন ঢাকায় এবং ৩৭০ জন ঢাকার বাইরের। এ নিয়ে নভেম্বরের প্রথম আট দিনে হাসপাতালের ভর্তি হলেন ৬ হাজার ৭৭৮ জন। আর এ বছর এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৮০২ জন রোগী হাসপাতালে গেলেন।

এর আগে ২০১৯ সালে সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৬৪ জনের। তবে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক সংবাদ সম্মেলনে ২০১৯ সালে মৃতের সংখ্যা ১৭৯ বলে উল্লেখ করা হয়।

Shamol Bangla Ads

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২২৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯৪৭ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭৬ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার এখতিয়ার নেই জাতিসংঘের’ পরবর্তী সংবাদ এসপি পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads