ads

শনিবার , ২২ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : বোয়ালখালী প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২২, ২০১৪ ১:২৫ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন : বোয়ালখালী প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : ২৩ মার্চ রবিবার চতুর্থ উপজেলা নিবার্চনের চতুর্থ দফায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২১ প্রার্থী। নির্বাচন অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বাতœক প্রস্তুতি গ্রহণ করছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি।

Shamol Bangla Ads

সহকারি রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচন করছেন। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ২৯৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫২২ জন, মহিলা ৭৭ হাজার ৭৭৭ জন জন। ৭৭টি ভোট কেন্দ্রে ৩৯৬টি কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। ।

বায়ালখালীর থানার অফিসার ইনচার্জ শামছূল ইসলাম জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনটি পুলিশ কন্ট্রোল রুম সার্বক্ষনিক তদারকি ও সমন্বয় করবে। উপজেলার ৭৭টি কেন্দ্রে শতাধিক সেনাবাহিনী, র‌্যাব,বিজিবি, ২১ টি মোবাইল টিম, ১ জন জুডিশিয়াল এক্্িরকিউটিভসহ ৫জন ম্যাজিস্ট্রেটসহ প্রতিকেন্দ্রে ৩ জন পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার ও ১০জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্বে থাকবেন। নির্বাচনে ৭৭টি কেন্দ্রের মধ্যে ৪৮ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ২৯টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করছেন প্রশাসন।

Shamol Bangla Ads

এদিকে গত বুধবার বিকেল সাড়ে তিনটায় বোয়ালখালী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী ও সহকারি রির্টানিং অফিসার খন্দকার নুরুল হকের সভাপত্বিতে আইন শৃঙ্খলা সভা ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো: জাবেদ আলী , চট্টগ্রাম আঞ্চলিক নিবর্াাচন কর্মকর্তা আবদুল বাতেন,জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম, সহকারি কমিশার (ভূমি) যুঁথিকা সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌসী জামান তনু, থানার অফিসার ইনচার্জ শাসছুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, জাসদ সভাপতি মনছপ আলী, সাধারণ সম্পাদক মনির উদ্দীন খান, প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও নির্বাচনে অংশ নেয়া ২১ প্রার্থী।

Need Ads
error: কপি হবে না!