কেশবপুর (যশোর) প্রতিনিধি : ২৩ মার্চ রবিবার যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর ভেতর হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা ষ্পষ্ট হয়ে উঠেছে। এ পদে ৩জন প্রার্থী থাকলেও দিন যতো এগিয়ে আসছে ততই দ্বিমুখী নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে ভোটারদের অভিমত। সেক্ষেত্রে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন(মোটর সাইকেল) ও বিএনপি সমর্থিত নাগরিক সমাজের প্রার্থী অ্যাড. বদরুজ্জামান মিন্টু(আনারস))প্রতীকের ভিতর মুল প্রতিদ্বন্ধিতার আভাস মিলেছে। এ দু প্রার্থীই বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে ১৯ দলীয় জোটের ২ জন প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ হয়েছে। আর মাত্র একদিন পরই ভোটাররা তাদের যোগ্য প্রতিনিধির প্রাথীকে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল নিরুপন করবেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, ৭৫ টি ভোট কেন্দ্রের ভিতর ৬৫ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে । এর মধ্যে অধিকর্ ২৯টি, আংশিক ৩১ টি ও সাধারণ ঝুঁকিপূণ ১৫টি রয়েছে।

শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহনের জন্য কেশবপুরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনসহ র্যাব-৬ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কেশবপুরের ১ লাখ ৭৬ হাজার ৩শ ৩৫ জন ভোটার এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮৮ হাজার ২শ ৩০ জন ও মহিলা ভোটার রয়েছে ৮৮ হাজার ১শ ৫ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ৭৫ টি ও ৪শ ৫৩ টি বুথ রয়েছে বলে জানিয়েছেন সহকারি রির্টানিং অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন , সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে বিএনপির অ্যাড. বদরুজ্জামান মিন্টু(আনারস) আওয়ামীলীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন(মোটর সাইকেল), ও জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সামাদ(দোয়াত কলম)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নুরুন্নাহার নুরী(ফুটবল), আওয়ামীলীগের নাছিমা সাদেক চম্পা (হাঁস) ও জামায়াতের দিল আফরোজ ইরানী (কলস)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আলমগীর কবীর( টিউবওয়েল), জাতীয় পার্টির আব্দুল লতিফ রানা(তালা) , জামায়াতের অ্যাড. ওজিয়ুর রহমান(উড়োজাহাজ) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবুল কাশেম(চশমা)। সহকারি রির্টানিং অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম সাংবাদিকদের জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের দিন প্রতি ৫টি কেন্দ্রের দায়িত্বে মোবাইল টীম পরিচালনা করা হবে। ইতোমধ্যে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি কেশবপুরে মোতায়েন করা হয়েছে পাশাপাশি র্যাবের ও সেনা টহল জোরদার করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী থাকলেও এবারের নির্বাচন বিএনপি ও আওয়ামীলীগের মর্যাদার লড়াইয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের শেষ ফলাফল নিয়ে আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন,তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়েছেন। অপরদিকে আওয়ামীলীগের প্রার্থী এইচ এম আমির হোসেন জানান , ভোট সুষ্টু হবে এবং নির্বাচনে জনগণ তাকে বঞ্চিত করবেন না।




