ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত-পাকিস্তানের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে সুপার টেনের লড়াই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২১, ২০১৪ ৪:২৬ অপরাহ্ণ

dhoni_hafi_শ্যামলবাংলা স্পোর্টস : উত্তেজনার রেণু ছড়ায় যে ম্যাচ, সেই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল যুদ্ধ যে ম্যাচ ছাড়িয়ে যায় ক্রিকেটের সীমানা, আজ সেই ম্যাচ দিয়ে পর্দা উঠবে সুপার টেনের মূল লড়াইয়ের। হ্যা, বলা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের কথা। ক্রিকেট বিশ্বের এক শিহরণ জাগানো লড়াইয়ের নাম। আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ওই দুই দল।
তবে মাঠে নামার আগে শান্তিতে নেই মহেন্দ্র সিং ধোনির ভারত। আসলে সম্প্রতি সময়ের দলীয় পারফরম্যান্স শান্তিতে থাকতে দিচ্ছে না ভারত অধিনায়ককে। তবে দলের হয়ে আশা জাগাচ্ছেন বিরাট কোহলি। রয়েছেন সেরা ফর্মে। ইংল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও ভারতীয়রা জয় পেয়েছে কোহলির দুর্দান্ত ব্যাটিংয়েই। এছাড়া যে কোনো সময় জ্বলে ওঠার তালিকায় রয়েছেন সুরেশ রায়না, রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের মতো তারকা। তাই পাকিস্তানি বোলাররা আত্মতুষ্টিতে ভোগার সুযোগ পাচ্ছেন না। পরীক্ষার মুখেই পড়তে হবে তাদের।
এদিকে পাক তারকা আফ্রিদি ঘুম হারাম করছেন ভারতীয়দের। তিনি রয়েছেন ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে। কিন্তু এই সময়ের ফর্ম তাকে চেনাচ্ছে মধ্যগগনের সেই ‘বুম বুম’কে। তবে আসরটা বিশ্বকাপ বলেই আজকের ম্যাচে পাকিস্তানের চেয়ে খানিকটা এগিয়ে ভারত। কারণ এখন পর্যন্ত সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ক্রিকেটের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারেনি ধোনির দল।
ধোনি ভাবছেন শুধুই জয়ের কথা। আলাদা করে কাউকে নিয়ে তিনি ভাবতে নারাজ , ‘টি-২০ ক্রিকেটে কাউকে নিয়ে আলাদা করে ভাবার প্রয়োজন নেই। সব দলই শক্তিশালী। কিন্তু আমরা জয় ছাড়া আর কিছু ভাবছি না।’ এদিকে মোহাম্মদ হাফিজ ইতিহাস ভুলে বর্তমানকে কাছে টানতে চাইছেন, ‘ইতিহাস ঘেঁটে লাভ নেই। এটা টি-২০ ক্রিকেট। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে জয় তাদেরই হবে। জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।’ দুই দলপতি চাইছেন জয়। চাইতেই পারেন। কিন্তু ‘ক্রিকেট-বিধাতা’ যে বড় নির্মম! একজনকে তিনি হাসান, আরেক জনকে কাঁদান। আজ হাসবে কে?

Need Ads
error: কপি হবে না!