ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোর-৬, বগুড়া-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

খবর টি পড়েছেন : ৫২৯
যশোর-৬, বগুড়া-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সংসদের যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে যমুনা নদীর পানি বেড়ে সোমবার চারটি ভোটকেন্দ্র প্লাবিত হয়েছে। এসব কেন্দ্র সরিয়ে নতুন বেড়িবাঁধ এলাকায় অস্থায়ী কেন্দ্র করতে হবে বলে বগুড়া-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ইসির উপসচিব মাহবুব আলম শাহ জানিয়েছেন। তিনি বলেন, ‘কমিশন ইতিমধ্যে আমাদের বলেছে, পানি বাড়তে থাকলে বিকল্প প্রস্তাব দ্রুত অনুমোদন দেবে।’
বিএনপি ও জাতীয় পার্টি-জাপার প্রার্থী থাকলেও ভোট নিয়ে তাদের অনীহার মধ্যে ক্ষমতাসীন দলের প্রার্থীর জন্য এটা হতে যাচ্ছে অনেকটা ‘আনুষ্ঠানিকতার’ নির্বাচন। বিএনপি বলছে, এ সময় ভোটে অংশগ্রহণ থাকবে না; আর জাতীয় পার্টি ভোট পেছানোর দাবি জানিয়ে সাড়া পায়নি।

Shamol Bangla Ads

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর দিকে অনুষ্ঠিত তিন উপনির্বাচনের মধ্যে ইভিএমের ভোটে ঢাকা-১০ আসনে ভোট পড়েছিল শতকরা মাত্র ৫ ভাগ। আর ব্যালটের ভোটে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপস্থিতি ছিল যথাক্রমে ৬০ ও ৬৯ শতাংশ।
১৮ জানুয়ারি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি একই দলের ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়। ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের যশোর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শাহীন চাকলাদার (নৌকা), আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)। আর ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ ভোটারের বগুড়া-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাহাদারা মান্নান (নৌকা), এ কে এম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), মোকছেদুল আলম (লাঙ্গল), মো. রনি (বাঘ), নজরুল ইসলাম (বটগাছ) ও ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (স্বতন্ত্র-ট্রাক)।
এদিকে বগুড়া-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপসচিব মাহবুব আলম শাহ আরো জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা হওয়ায় বগুড়ার অন্তত ১০টি ভোটকেন্দ্র স্থানান্তরিত করে উঁচু ও নিরাপদ জায়গায় স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের তালিকা গেজেটও করা হয়েছে। কোনোভাবেই ভোট দিতে আর অসুবিধা হবে না, ভোটাররাও নির্বিঘ্নে আসতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদের ছুটি বাড়বে না, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে পরবর্তী সংবাদ হজ নিবন্ধন বাতিলের আবেদন ১৯ জুলাই থেকে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads