ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় শিবিরের সেক্রেটারী জেলহাজতে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ৫:৩২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় শিবিরের সেক্রেটারী জেলহাজতে

কুষ্টিয়া প্রতিনিধি  : শহর শাখা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক  মোস্তাফিজুর রহমান পলাশকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুল ইসলাম তার জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত ও দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৯ সেপ্টেম্বর সদর উপজেলার ভাদালিয়ায় পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশসহ ১৭ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় মোস্তাফিজুর রহমান পলাশ বুধবার কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক আশরাফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর  নির্দেশ দেন। কুষ্টিয়া ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার প্রচার সম্পাদক আহমাদ সাকী বলেন, এই মামলার বেশ কয়েকজন আসামি জামিনে রয়েছে বলে জানিয়েছেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!