আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীর হলদিয়া অফিস বাজার থেকে একটি যাত্রীবাহি টমটম আমতলী যাওয়ার পথে দফাদাড়ের হাট ব্রীজের উত্তর পার্শ্বে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় আমতলীর চাওড়া কারিগরি কৃষি কলেজের এইচ ,এস, সির, ছাত্র রুবেল (১৮) সহ ৭/৮ জন যাত্রী আহত হয়। আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে রুবেলের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন সেখানে নেয়ার কিছুক্ষন পরে মারা যায় । এ ঘটনায় কলেজের ছাত্র/ ছাত্রী ও ।এলাকা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আমতলীতে গ্রামীন জীবন যাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নে সভা অনুষ্টিত

বরগুনার আমতলীতে মঙ্গলবার সকালে গ্রামীন জীবন যাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য উপজেলা কৃষি স্ট্যান্ডিং কমিটির সাথে মতবিনিময় সভা আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্টিত হয়।সভায় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসার কর্মকর্তা ুদলিপ কুমার মন্ডল, সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু, সি এস আর এল অক্সফার্মের বাস্তবায়নে বে সরকারী সংস্থা খলিফা ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জীবন যাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান চলছে।
বরগুনায় খাদ্যপ্রচারাভিযান প্রকল্পের আওতায় মানববন্ধনঅনুষ্টিত
বরগুনায় মঙ্গলবার সকাল ১০ টায় অক্সফ্যাম ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এনএসএস সবার জন্য খাদ্য প্রচারাভিযান প্রকল্পের আওতায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এক মানব বন্ধন কর্মসূচী ও সমাবেশের আয়োজন করে। ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচী ও সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার, শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল রানী দাস, জাকির হোসেন ও গৌরি মজুমদার প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাচনে লড়াই হবে সমানে সমান

আগামী ৩১ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই এখন সরগরম হয়ে উঠেছে। প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
চা স্টল থেকে শুরু করে সাধারণ যানবাহন সর্বত্রই প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশে¬ষণ চলছে সাধারণ ভোটারদের মাঝে। দেশের দক্ষিণাঞ্চলের অবহেলিত এক জনপদের নাম আমতলী। ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ২ লক্ষাধিক লোকের আবাসভূমি আমতলী। এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪২১ জন। ভোটকেন্দ্র রয়েছে ৫৯টি। এবারের নির্বাচনে যারা মাঠে রয়েছেন, তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা সভাপতি জি.এম.দেলোয়ার হোসেন (আনারস ),একই দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কুকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদ (ছজু) ঘোড়া) বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আবুল কালাম সামসুদ্দিন সানু (মটরসাইকেল),ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মজিবুর রহমান (টিয়াপাখি), একই দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা ( টিওবয়েল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইদিস্র হাওলাদার শাওন (চশমা) মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা মাকসুদা আক্তার জোসনা (হাস)। ও আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. হারুন অর রশিদ ফকিরের স্ত্রী তামান্না আফরোজ মনি (কলস) । অপরদিকে বিএনপি – সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি জালাল আহমেদ ফকির (দোয়াত কলম ), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ (তালা ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ফারহানা ইয়াসমিন রোজী (ফুটবল) উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গা ঝাড়া দিয়ে উঠেছে বিএনপি সমর্থক নেতা-কর্মীরা। এ জোটের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জোটের বাইরে সাধারণ ভোটারের মাঝেও নিজেদের অবস্থান তৈরিতে চেষ্টা করছেন ।




