ads

রবিবার , ১১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের কাছে শুল্ক কমানোর লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্র

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

বাংলাদেশে মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে ঢাকা থেকে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর—দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)। ৭ মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছে পাঠানো চিঠিতে ইউএসটিআরের প্রতিনিধি জেমিসন গ্রেয়ার এই অনুরোধ জানান। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের আগ্রহ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির আলোচনায় ঢাকার সাড়া দেওয়াকে স্বাগত জানান।

Shamol Bangla Ads

গ্রেয়ার বলেন, ‘আমার টিম বাংলাদেশের কৃষি ও শিল্প খাতে শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের জন্য প্রস্তুত।’ তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ যে সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছে, তা মার্কিন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে একইসঙ্গে তিনি শ্রম অধিকার লঙ্ঘন এবং ডিজিটাল বাণিজ্যে বিধিনিষেধসহ কিছু বাণিজ্যিক অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এসব ক্ষেত্রে বাংলাদেশকে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করেছেন তিনি।

Shamol Bangla Ads

চিঠিতে ইউএসটিআর জানায়, ‘আমরা আপনার সরকারের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছি, যাতে আনুষ্ঠানিকভাবে আলোচনার সূচনা করা যায়।’

এই প্রক্রিয়াটি দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!