ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্ব সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিন বনদস্যূ নিহত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০১৪ ৭:৪৯ অপরাহ্ণ

Sundশরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের তাম্বুলবুনিয়া এলাকায় র‌্যাব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে তিন বনদস্যূ নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১৬ টি আগ্নেয়াস্ত্র ও ৩৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১৮ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক আনোয়ারুল ইসলাম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বনদস্যূ শীর্ষ বাহিনী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তাম্বুল বুনিয়া খাল এলাকায় একটি আস্তানা তৈরী করে আবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযানে যায়। র‌্যাবের দলটি কাছাকাছি পৌছালে দস্যূরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও এসময় পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা বন্দুকযুদ্ধের পর দস্যূরা পিছু হটে বনের মধ্যে পালিয়ে যায়।র্ রাব এসময় ৩৩৭ রাউন্ড গুলি ছুড়ে বলে জানান। পরে ঘটনাস্থল তল­াশি করে তিন বনদস্যূর মৃতদেহ উদ্ধার করে। এরা হচ্ছে বনদস্যূ শীর্ষ বাহিনীর সক্রিয় সদস্য শরনখোলা উপজেলার বকুলতলা গ্রামের চান মিয়ার পুত্র আঃ কাদের ওরফে বড় ভাই, দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের কল্যান ও অপর জনের পরিচয় জানাতে পারেনি র‌্যাব। এসময় তারা সেখান থেকে দোনালা বন্দুক একটি, এক নলা বন্দুক নয়টি, সাটারগান একটি, টুটুবোর রাইফেল চারটি, থ্রী-নট থ্রী রাইফেল একটি ও তিনশত ৩৩৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। শরনখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল সালেক জানান, নিহত বনদস্যূর লাশ আনতে রাজাপুর পুলিশ ফাঁড়ির এস আই আলমগীরের নেতৃত্বে একটি দল গতকাল দুপুরে ঘটনা স্থলে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!