ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় প্রেম সংক্রান্ত জের ধরে কিশোরীর আত্মহত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ৫:৪৬ অপরাহ্ণ
কুমিল্লায় প্রেম সংক্রান্ত জের ধরে কিশোরীর আত্মহত্যা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা নগরীর শাসনগাছায় গতকাল মঙ্গলবার মনি আক্তার (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিক্সা চালক আবদুর রশীদের মেয়ে মনি আক্তার পিংকি (১৫) দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেম করে আসছিল। সাম্প্রতিক ওই ছেলে মনি আক্তার পিংকিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে এর জের ধরে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে মারা যায়। তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ পিংকির আত্মহত্যাকে রহস্যজনক বলে দাবী করেন। উল্লেখ্য পিংকি কুমিল্লা পুলিশ লাইন স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল। সাম্প্রতিক লেখাপড়ার খরচ জোগাতে না পাড়ার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়। পিংকিদের বাড়িতে সরেজমিনে গিয়ে পিংকির মা-বাবা কাউকে পাওয়া যায় নাই। লাশের পাশে কাঁদতে থাকা তার বড় বোন ফেরদৌসি এ প্রতিবেদককে জানান প্রতিবেশিদের মাধ্যেমে পিংকির আত্মহত্যার খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে পিংকিকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে প্রতিবেশিদের সহায়তায় স্থানীয় মীম হাসপাতালে নিয়ে যাই কর্তব্যরত ডাক্তার পিংকিকে মৃত ঘোষণা করে। পিংকির মৃত্যুর কারণ সম্পর্কে ফেরদৌসিকে জিজ্ঞাসা করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। লাশের তদন্তের দায়িত্বপ্রাপ্ত কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই মফিজ উদ্দিন জানান- এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!