ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুর, সম্পাদক আজগর

খবর টি পড়েছেন : ২৪৯
মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুর, সম্পাদক আজগর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আজগর নস্কর। শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মৎসজীবী লীগের সম্মেলনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আ‌গে বেলা ১১টার দিকে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন তি‌নি।
মৎস্যজীবীদের অধিকার আদায় এবং মৎস্যসম্পদ বিকাশের লক্ষ্য নিয়ে ২০০৪ সালের ২২ মে মৎস্যজীবী লীগ প্রতিষ্ঠা হয়। ২০১৬ সালের ৯ মার্চ সংগঠনের সর্বশেষ ও চতুর্থ জাতীয় সম্মেলনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সভাপতি, আবুল বাশার সাধারণ সম্পাদক ও শেখ আজগর নস্কর কার্যকরী সভাপতি হন।
নতুন আঙ্গিকে সংগঠন গড়ে তুলতে আওয়ামী লীগের উদ্যোগে ২০১৭ সালের ১৩ মে মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। এই কমিটিতে নারায়ণ চন্দ্র চন্দকে আহ্বায়ক ও শেখ আজগর নস্করকে সদস্য সচিব করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে ব্যবস্থা : কাদের পরবর্তী সংবাদ বিএনপির আন্দোলনের হুমকি বরাবরের মতোই হাস্যকর : তথ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads