ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের অর্থায়নে ‘সুন্দর সমাজ বিনির্মাণে সমাজ কর্মীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠিত দু’দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা উপজেলা সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে। বিভিন্ন শ্রেনী-পেশার ৭০জন নারী-পুরুষ এ প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন। শনিবার সকালে প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা এমরান খানের উপস্থাপনায় প্রথমদিনের প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই ও পজিপ’র প্রকল্প কর্মকর্তা কমালিকা দেব। ২য়দিনের প্রশিক্ষন কর্মশালায় পরিবার পরিকল্পনা সহকারি কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, বিআরডিবি’র কর্মকর্তা সারওয়ার আহমদ, এসআই হারুনুর রশিদ। দু’দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় সামাজিক অধিকার, সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য, বাল্য বিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, স্বাস্থ্য সেবা, শিক্ষার মানোন্নয়নে সমাজকর্মীর ভূমিকা, দারিদ্র বিমোচন, জঙ্গিবাদ রোধ, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ, ভূমি ক্রয়-বিক্রয়, কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার, সামাজিক ক্ষমতায়নে এনজিওদের ভূমিকা, পরিবেশ বান্ধব স্থাপনা তৈরি, যুব সমাজের অবক্ষয় ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষনের সমাপনী দিনে সমাপনী বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা এমরান খান। প্রশিক্ষনের ফাঁকে বাউল শিল্পী গোষ্ঠি সঙ্গীত পরিবেশন করেন।
দোয়ারায় সন্ত্রাসী হামলায় বৃদ্ধ আহত

দোয়ারার পলীতে লাঠিপেটা করে আব্দুল গফুর (৭০) নামের এক বৃদ্ধকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। তাকে আহত অবস্থায় ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে নিজ বাড়ির পথে তার উপর হামলা করা হয়। সে নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত এরাব আলীর পুত্র। এ ঘটনায় আহতের পুত্র নিজাম উদ্দিন বাদী হয়ে একই গ্রামের বুলবুল হোসেন বুলু, আফরোজ মিয়া, আজমির আলীসহ ৮জনের বিরুদ্ধে দোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার এসআই মামুন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। অভিযোগ থেকে জানা যায়, নরসিংপুর বাজার থেকে নিজ বাড়ি যাবার পথে শুক্রবার রাতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এলোপাতাড়ি লাঠিপেটা করে আহত করে। পরে সঙ্গবদ্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন আব্দুর রউফ’র বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ##
ছাতক পৌরসভায় ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
ফোকাস গ্রপ ডিসকাশন শুরু
ছাতক পৌরসভা কার্যালয়ে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প (ইউজি২পি-৩) এর আওতায় ছাতক পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রনয়নের লক্ষ্যে ইনসেপশন ওয়ার্কশপ রোববার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)’র অর্থায়নে, এলজিইডি ও পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন, পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। পৌরসভার কর্মচারী কল্যাণব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে মুল বক্তব্য রাখেন, ইউজি২পি-২’র আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান, ইউজি২পি-৩’র প্ল্যানার মহিরুল ইসলাম মহির, ইউজি২পি-২’র আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল মান্নান, ইউজি২পি-২’র কর্মকর্তা সেলিম রেজা। বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মাহমুদুল আলম, উপ-সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, অজয় কিশোর দাস, দিজেন্দ্র কুমার দাস, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, ইরাজ মিয়া, সমছু মিয়া, লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, আফরোজ মিয়া প্রমুখ। এ সময় মহিলা কাউন্সিলর হেমেরা বেগম, মিলন রানী দাস, সুতপা রানী দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প (ইউজি২পি-৩) এর আওতায় ছাতক পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রনয়নের লক্ষ্যে ফোকাস গ্র“প ডিসকাশন (এফজিডি) মন্ডলীভোগ গ্রামে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কাউন্সিলর তাপস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফোকাস গ্র“প ডিসকাশনে ওয়ার্ডের বিপুল পরিমান নারী-পুরুষসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। এফজিডিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে গৌরাঙ্গ চক্রবর্তী, হাজী নিজাম উদ্দিন, হাজী আকবর আলী, বাবুল পাল, শিখা রানী দে, পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, নিতাই রায়, চম্পু দত্ত, কুন্তলা রানী রায়, শিল্পী রানী দে, লাভলী ব্যানার্জি, হেপী সরকার বক্তব্য রাখেন। ফোকাস গ্র“প ডিসকাশনে পৌরসভা কর্তৃক প্রদত্ত সেবার মান, বর্তমান অবস্থা ও পরামর্শসহ পানি সরবরাহ, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য নিস্কাশন, পরিবহন ও যোগাযোগ, স্বাস্থ্য সেবা, শিক্ষা, আবাসন, বিনোদন, দূর্যোগ, নিরাপত্তা, সুশাসনের উপর গুরুত্বারোপ করা হয়। ৩টি পর্যায়ে বাস্তবায়িত পৌরসভার আগামী ৬বছরের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা হবে এ প্রকল্পের মাধ্যমে। চলতি অর্থ বছরে জুন-জুলাই থেকে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার লক্ষ্যে ফোকাস গ্র“প ডিসকাশন শুরু হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পৌরসভায় অর্ধকোটি টাকা বরাদ্ধের সম্ভাবনা রয়েছে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ছাতকে আমির আলীর উপর হামলাকারী আটক

ছাতকে হামলার ঘটনায় মহি উদ্দিন (৪০) নামের একব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের নিজ বাড়ি মনিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে গ্রামের নোয়াব আলীর পুত্র। ৩ মার্চ রাতে ইউনিয়নের গোরাদেও গ্রামের তাহির আলীর পুত্র যুবদল নেতা আমির আলী প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হয়। এ ঘটনায় তাহির আলী বাদী হয়ে ছাতক থানায় ৭জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ মহি উদ্দিনকে আটক করেছে। ##




