ads

রবিবার , ৯ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাহারাইনে অগ্নিদগ্ধ কুমিল­ার ৩ প্রবাসীর দাফন সম্পন্ন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০১৪ ৬:৫৯ অপরাহ্ণ
বাহারাইনে অগ্নিদগ্ধ কুমিল­ার ৩ প্রবাসীর দাফন সম্পন্ন

কুমিল্লা প্রতিনিধি : বাহারাইনে অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির  দাফন  কুমিল­ার বুড়িচংয় উপজেলার ময়নামতি ও ভারেল­া ইউনিয়নের রামপুর এবং জিয়াপুরে সম্পন্ন হয়েছে। শনিবার রাতে নিহতদের নিজ বাড়িতে আনা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে মরদেহ তিনটি বাংলাদেশে আনা হয়। রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রাত দেড়টায় তাদের গ্রামের বাড়িতে পৌঁছলে প্রিয় মানুষ হারানোর বেদনায় স্বজনদের মাঝে শুরু হয় শোকের মাতম।
পরিবারের ভরন-পোষণ আরো স্বচ্ছল করতে মোশারফ, জালাল ও দুলাল বছর পাঁচেক আগে পাড়ি জমান মধ্য প্রাচ্যের দেশ বাহরাইনে। স্বপ্ন এবং সাধ মেটাবার আগেই তারা লাশ হয়ে ফিরে নিজ গন্তবে। নিহতদের লাশ দেশে আনার খবরে রোববার ভোর থেকে তাদের বাড়ি গ্রামের বাড়ি কুমিল­ার বুড়িচং উপজেলার রামপুর গ্রামে প্রতিবেশি এবং উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় করতে থাকে। নিহতদের প্রিয় মানুষের লাশ কাছ পেয়ে হারানো বেদনায় বার বার মূর্ছা যাচ্ছে তাদের স্বজনরা। রোববার দুপুরে জানাযা শেষে নিজস্ব কবরস্থানে দাফন করা হয়।
নিহত মোশাররফ হোসেন কুমিল­ার বুড়িচং উপজেলার বারেল­া ইউনিয়নের রামপুর গ্রামের নজির আহমদের ছেলে, নিহত জালালউদ্দিন একই গ্রামের গফুর মিয়ার ছেলে এবং নিহত দুলাল মিয়া একই উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
গত ২৭ ফেব্র“য়ারি মধ্যরাতে বাহরাইনের মাখারকা এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই এই তিন বাংলাদেশি মারা যান। নিহতদের স্বজনদের দাবি, আসহায় পরিবারের কথা ভেবে সরকার যেন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!