ads

রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষের প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। অন্যদিকে ভোটের হারে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। ১৫ ফেব্রুয়ারি রবিবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি, জামায়াত ৬৮, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি করে আসনে বিজয়ী হয়।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয় সাতটি আসনে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করেনি ইসি। আসনগুলোতে বিএনপি প্রার্থীর বেশি ভোট পেয়েছে

Shamol Bangla Ads

বিএনপি জোট
নির্বাচনে বিএনপি জোট থেকে গণঅধিকার পরিষদ (ট্রাক), গণসংহতি আন্দোলন (মাথাল), বিজেপি (গরুর গাড়ি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ও জমিয়তে উলামায়ে ইসলাম (খেজুরগাছ) প্রতীকে নির্বাচন করেছিল। এর মধ্যে খেজুরগাছ চারটি আসনে নির্বাচন করে পায় শূন্য দশমিক ৪৭ শতাংশ ভোট, গরুর গাড়ি শূন্য দশমিক ১৪, ট্রাক শূন্য দশমিক ৩৩, মাথাল প্রতীক শূন্য দশমিক ১৪ শতাংশ এবং কোদাল শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ ভোট পেয়েছে। জোটের আরেক শরিক এনডিএম ৮ আসনে নির্বাচন করে শূন্য শতাংশ ভোট পেয়েছে। ববি হাজ্জাজ দলটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করে। এ জোটে বিএনপি ছাড়া কোনো দলই ১ শতাংশের কোটা পার করতে পারেনি। এ জোট মোট ভোট পেয়েছে ৫১ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট।

জামায়াতে ইসলামী জোট
এদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে জামায়াত (দাঁড়িপাল্লা), এনসিপি (শাপলা কলি), বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা), খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি), এলডিপি (ছাতা), এবি পার্টি (ঈগল), লেবার পার্টি (আনারস), বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (বই), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) (ফুলকপি) প্রতীকে নির্বাচন করে।
এর মধ্যে এনসিপি ৩ দশমিক শূন্য ৫ শতাংশ, ঈগল শূন্য দশমিক ২৮, দেয়াল ঘড়ি শূন্য দশমিক ৭৬, বটগাছ প্রতীক শূন্য দশমিক শূন্য ১, বিডিপি শূন্য দশমিক ১৭, আনারস শূন্য দশমিক শূন্য ১, বই শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ এবং ছাতা শূন্য দশমিক ৩৫ শতাংশ ভোট পেয়েছে। জামায়াত জোট এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়া বাকি দলগুলো ১ শতাংশের কম ভোট পেয়েছে। জামায়াতের নেতৃত্বধীন ১১ দলীয় জোট ৩৮ দশমিক ৫২ শতাংশ ভোট পেয়েছে।

আর বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪ আসনে রিকশা প্রতীকে কোনো আসন না পেলেও ২ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট পেয়েছে। ২৭৪ স্বতন্ত্র সংসদ সদস্যদের ৫ দশমিক ৭৯ শতাংশ মানুষ ভোট দিয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে।

Need Ads
error: কপি হবে না!