সিংড়া (নাটোর) প্রতিনিধি : “ দূর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকবো সারাক্ষণ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় সিংড়াতেও পালিত হলো দূর্যোগ প্রস্তুতি দিবস ২০১৪। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বর্নাঢ়্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাকৃতিক দূর্যোগের উপর মহড়ার আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্ততবায়ন কর্মকর্তা কামরুল আহসান বলেন, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে আমরা সচেষ্ট ছিলাম।
সিংড়ায় কারিগরি মহিলা মহাবিদ্যালয়ের বিদায় অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কারিগরি মহিলা মহাবিদ্যালয়ের ২০১৪ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আবদুস সবুর, শিক্ষক হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকগণ।
সিংড়ায় দলিল লেখকদের ৭দিনের বনভোজন
বাংলাদেশ দলিল লেখক সমিতি সিংড়া উপজেলা শাখার আয়োজনে কক্সবাজারসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ৭দিনের ভ্রমনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম,ফয়েজ-লেক,বায়েজিদ বোস্তামির মাজার,কক্সবাজার, সেন্টমার্টিন,
টেকনাফ,হিমছড়ি,মহেশখালি, রামুসহ এই বনভোজন অনুষ্ঠিত।
এসময় বনভোজনের সার্বিক তত্বাবধায়নে ছিলেন যারা ,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ন কবির, সহ-সভাপতি মকুল হোসেন,সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন সাজ্জাদ,সহ-সম্পাদক শিশির কুমার,নির্বাহী সদস্য মিন্টু,তোহিদুল ইসলাম,প্রবীণ দলিল লেখক সৈয়দ মোহাম্মাদ,আলহাজ্ব মতিয়ার হোসেন ও আব্দুর রাজ্জাক ।




