ads

শনিবার , ১১ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোণা-১ আসনে পুন:নির্বাচন দাবিতে সাংবাদিক সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১১, ২০১৪ ১:৩৮ অপরাহ্ণ

1কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে পুন:নির্বাচন দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল। ১০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় কলমাকান্দাস্থ তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি জানান।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল লিখিত বক্তব্যে বলেন, কলমাকান্দা উপজেলায় ৫৪ টি ভোট কেন্দ্রের মধ্যে বেশীর ভাগ কেন্দ্রে শাহ কুতুব উদ্দিন তালুকদারের এজেন্টদের জোর পূর্বক বের করে দিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হয়। কলমাকান্দা উপজেলার বামনগাঁও মিশনারী স্কুল, হরিণধরা, রামনাথপুর, পাঁচকাটা, স্মরকিনা উচ্চ বিদ্যালয়, গোড়াগাঁও, খারনৈ ও অন্যান্য ভোট কেন্দ্র সমূহে পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়ে এজেন্টদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নেয় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। তিনি এ ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশন সহ অপরাপর উপযুক্ত ফোরামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Need Ads
error: কপি হবে না!