এ,কে আজাদ দিনাজপুর থেকে ফিরে : দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রী শ্রী কান্তজিউ রাশমেলায় কয়েকদিন ধরে আদি বঙ্গশ্রী অপেরা যাত্রাপালার নামে ছায়ারাণীদের নিয়ে চালাচ্ছে অশ্লীল নগ্ন নিত্য এ যেন দেখার কেউ নেই।

এলাকবাসী ও দর্শনার্থীদের সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলার কান্তজিউ রাশমেলার আয়োজক কমিটি কয়েকদিন ধরে থানা পুলিশকে ম্যানেজ করে হাউজি ও রাইফেল ড্র জুয়ার আসরের পাশাপাশি আদি বঙ্গশ্রী অপেরা যাত্রাপালার নামে ছায়ারাণীদের নিয়ে বেপোরুয়াভাবে চালাচ্ছে অশ্লীল নগ্ন নিত্য। এ যেনো দেখার কেউ নেই। স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি অভিযোগ করে বলেন, বর্তমানে মাধ্যমিক ও ডিগ্রি পরীক্ষা শুরু হলেও মেলায় যাত্রা পালা বন্ধ না রাখায় এলাকার বেশ কিছু শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাত্রার প্যান্ডেলে ভিড় জমাচ্ছে । এই প্যান্ডেলে অশ্লীল নগ্ন নিত্য দেখে তাদের ভবিষ্যত্ জীবন আলোর পথ থেকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এ ব্যাপারে আদি বঙ্গশ্রী যাত্রাপালার মালিক মকবুল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, মেলার অনুমতি সাপেক্ষে যাত্রাপালা চালানো হচ্ছে এবং দর্শকদের চাহিদা মেটাতে এ কাজে বাধ্য করা হচ্ছে। এমতাবস্থায় হাউজি ও জুয়াসহ অশ্লীল নগ্ন যাত্রাপালা বন্ধের এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে।




