ads

রবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগস্টে রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ

খবর টি পড়েছেন : ৩৭৫
আগস্টে রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি অর্থবছরের দ্বিতীয় মাস সমাপ্ত আগস্টেও রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। মাসটিতে গত বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেশি হয়েছে ৩৬ শতাংশ। পণ্য রপ্তানি হয়েছে ৪৬১ কোটি ডলারের। এ আয় মাসটিতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশের বেশি।

Shamol Bangla Ads

এদিকে আগস্টে বাণিজ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ( ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংস্থার ওয়েবসাইটে ৪ সেপ্টেম্বর রবিবার রপ্তানির প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের গত দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে প্রায় ৫ শতাংশ। এই দুই মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

Shamol Bangla Ads

এর মধ্যে ৭১২ কোটি ডলারই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। অর্থাৎ বরাবরের মতই তৈরি পোশাকের আধিপত্য অক্ষুণ্ন রয়েছে। গত দুই মাসে এ খাতের রপ্তানি বেশি হয়েছে ২৬ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অতিরিক্ত খাদ্য আমদানির নির্দেশ প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads