ads

রবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের ত্রিভুবন থেকে ছিটকে পড়ল বিমান! আহত ৫

খবর টি পড়েছেন : ১৯৪
ফের ত্রিভুবন থেকে ছিটকে পড়ল বিমান! আহত ৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো বিমান দুর্ঘটনা ঘটেছে। বেসরকারি বিমান সংস্থার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে।এতে আহত হয়েছে অন্তত ৫ যাত্রী।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রী জানিয়েছেন, ফ্লাইট ৯এনএএইচডব্লিউ নেপালগুঞ্জ থেকে ২১ আরোহী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে। তিনি জানান, বিমানের পাঁচজন আরোহী সামান্য আহত হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ ত্রিভুবনের এই বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২১১ বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় অন্তত ৫১ আরোহী নিহত হয়। সূত্র: এএনআই নিউজ

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ববিদ্যালয়গুলোতে কোনোরকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না :… পরবর্তী সংবাদ নির্বাচন স্বচ্ছ-গ্রহণযোগ্য করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত : নৌমন্ত্রী