ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রানীশংকৈলে ৬০ কেজি ধানে ১ কেজি ইলিশ!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৬:৪৩ অপরাহ্ণ

Ilishআনোয়ার হোসেন আকাশ, রানীশংকৈল (ঠাকুরগাও) : নতুন বছরের বৈশাখ বাঙ্গালী জাতির দ্বারপ্রান্তে এসে গেছে। বর্ষ বরণে পান্তা-ইলিশ বাঙ্গালী জীবনে সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখ উদযাপনে রব রব সাজে মহা আনন্দ উল্লাসে মেতে উঠে । নতুন বর্ষ বরণে ইলিশের চাহিদা থাকায় হুড় হুড় করে বাড়ছে এর দাম। কিনতে হচ্ছে ষাট কেজি ধানের দামে এক কেজি ইলিশ ।
প্রাচীন ঐতিহ্য গরুর গাড়ির বহরের দেখা মিলে বৈশাখ উদযাপন র‌্যালীতে সাথে ঢাক ঢোল। আবাল বৃদ্ধ থেকে শুরু করে কোলের শিশুটিও পহেলা বৈশাখের আনন্দ উল্লাস হাত ছাড়া করতে রাজিনা।
পহেলা বৈশাখে পান্তা ভাতের সাথে ইলিশ ভাজার জুড়ি নেই। শত কষ্টের মাঝে হলেও বৈশাখ উদযাপনের আনন্দ উল্লাসের ভাগিদার হতে হবে খেটে খাওয়া মানুষটিকেও এমন প্রত্যাশায় ইলিশ’র চাহিদা বেশী থাকায় সুযোগ বুঝে চড়া দাম হাতিয়ে নিচ্ছে ইলিশ বিক্রেতারা। বাজারের ইলিশ কেনার প্রতিযোগিতা শুরু হয় বাঙ্গালী ঐতিহ্য বৈশাখ উদযাপনকে ঘিরে। স্বপ্ন থাকলেও দাম বেশী থাকায় ইলিশ কিনতে না পেরে চোখে মুখে হতাশার ছাপ নিম্ন আয়ের মানুষের।
বড় আকারের ইলিশ দুই হাজার থেকে ২৫’শ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে। মাঝারি সাইজের ইলিশ বিক্রী হচ্ছে ১২’শ থেকে ১৫’শ টাকায়। ধানের দাম ৮’শ টাকা মন হওয়ায় ৬০ কেজি ধানের দামে মাঝারী সাইজের এক কেজি ইলিশ কিনতে হচ্ছে।
রাণীশংকৈল পৌর মার্কেটের মাছ ব্যবসায়ী আওয়াল জানায়, গত দু’মাস থেকে ইলিশ ধরা বন্ধ আছে, ফেব্রæয়ারী-মার্চ মাস মেঘনা, আন্দার মানিক ও পায়রা নদীকে অভয়াশ্রম ঘোষনা তাছাড়া এসময় ইলিশের ডিম পাড়ার সময় হওয়ায় মাছ ধরা নিষেধ থাকায় চাহিদার তুলনায় ইলিশের মজুদ কম। পহেলা বৈশাখ আসলে সবাই ইলিশ কিনে। চাহিদার কারনে ইলিশের দাম আরো বাড়তে পারে। দাম বাড়ার আশংকায় অনেকে আগে থেকেই ইলিশ কিনে রাখছে।

Need Ads
error: কপি হবে না!