ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোর ফুটবলারদের আবাসিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

শেরপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কিশোর ফুটবলারদের (অনুর্ধ্ব-১৫) সাত দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলারদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে সনদ বিতরণকালে অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, সচিব জিন্নত আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাবেক ফুটবলার ও সাবেক পৌর কাউন্সিলর মো. বাদশা মিয়া, কোচ মো. মজিবুর রহমান, গোলাম শাহরিয়ার রবীন ও আবু রাসেল রাজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবলে (অনুর্ধ্ব-১৫) অংশগ্রহণে জন্য জেলা দল গঠনের লক্ষ্যে ৫ উপজেলা ও শেরপুর পৌরসভা এলাকা থেকে বাছাইকৃত ৪ জন করে মোট ২৪ জন কিশোর ফুটবলার ওই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছে।

Shamol Bangla Ads

ওই ক্যাম্প থেকে বাছাইকৃত ৭ জন খেলোয়াড়কে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। এছাড়া আরও ৩ জন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

 

 

Need Ads
error: কপি হবে না!