ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় ভ্যানে মালামাল নিয়ে যাওয়ার সময় যমদূতের কাছে ধরা দিলো ষাটোর্ধ ভ্যান চালক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০১৪ ৫:১১ অপরাহ্ণ
কলারোয়ায় ভ্যানে মালামাল নিয়ে যাওয়ার সময় যমদূতের কাছে ধরা দিলো ষাটোর্ধ ভ্যান চালক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ষাটোর্ধ বয়সেও নিজের পেট ও সংসারের দায়ে ভ্যান চালাতে দেখা যায় অনেক বৃদ্ধকে। তেমনি সংসারের ঘানি টানতে কুচকানো চামড়া আর নরম হাড়-মাংসের দেহ নিয়ে ৬০বছর বয়সে নিজের ভ্যানে মালামাল নিয়ে অন্যত্র নিয়ে যেতে গিয়ে শেষমেষ যমদূতের কাছেই ধরা দিলো একজন বদ্ধ ভ্যান চালক। নাম তার জয় চাঁদ দাস। বয়স ৬০বছর। কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের গ্রামের হাজু দাসের ছেলে তিনি। জানা গেছে, প্রতিদিনের মতো শনিবারও ভ্যান চালক জয় চাঁদ দাস ভ্যান নিয়ে কলারোয়া বাজারে আসে। শনিবার সকালে ভাড়া পায় টাইলস নিয়ে কলারোয়া থেকে বাগআচঁড়া যেতে হবে। কথা মতো দুপুরের দিকে রওনাও হয়। বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রজকক্স নতুন মসজিদ এলাকার হ্যাচারীর পাশে পৌছুলে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। এসময় সে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ভ্যান রেখে মাটিতে শুয়ে পড়ে পানি খেতে চায়লে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে পানি পান করায়। কিন্তু ততক্ষণে যমদূত সেখানে এসে উপস্থিত। মুহুর্তেই সকলকে কিছু ভাবার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে ষাটোর্ধ ভ্যান চালক জয় চাঁদ দাস। যবনিকা ঘটে এক বৃদ্ধের, এক জীবন সংগ্রামী মানুষের।

কলারোয়া সীমান্তে ফেনসিডিল, মদসহ বিভিন্ন পণ্য উদ্ধার

Shamol Bangla Ads

কলারোয়া সীমান্তে ফেনসিডিল, মদসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হয়নি। শুক্রবার ভোরে উপজেলার কেঁড়াগাছী সীমান্ত এলাকা থেকে এগুলো উদ্ধার হয়। বিজিবি সূত্র জানায়, তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার ফয়েজের নেতৃত্বে জোয়ানরা ২০কেজি জিরা, ৩০কেজি গুরা দুধ, ১৫কেজি স্টিল সামগ্রী, ৩৩বোতল মদ এবং কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার নাসির আল গুলজার ৭৫বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১লাখ ১৮হাজার ৮’শ টাকা।

Need Ads
error: কপি হবে না!