ads

মঙ্গলবার , ২৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশু রাকিব হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খবর টি পড়েছেন : ২০১
শিশু রাকিব হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Rakibখুলনা প্রতিনিধি : খুলনায় পৈশাচিকভাবে শিশু রাকিবকে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে ওই অভিযোগপত্র দাখিল করা হয়। খুলনার থানার উপপরিদর্শ (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ অভিযোগপত্র দাখিল করেন।
এতে আসামি করা হয়েছে মিন্টু খান, বিউটি বেগম ও শরীফকে। আর সাক্ষী রাখা হয়েছে ৪০ জনকে। আগামী ৬ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
গত ৩ আগস্ট বিকেলে খুলনা শহরের টুটপাড়া কবরখানা মোড়ের কাছে শরীফ মোটর গ্যারেজে নির্যাতনে মৃত্যু হয় শিশু রাকিবের। সে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের বাসিন্দা ট্রাকচালক নুরুল আলমের ছেলে। রাকিব কিছু দিন আগে টুটপাড়া কবরখানা মোড়ের ‘শরীফ মোটরসে’ কাজ করত। কিন্তু মালিকের অত্যাচার-নির্যাতনের কারণে ওই গ্যারেজ ছেড়ে সে নগরীর পিটিআই মোড়ের আরেকটি গ্যারেজে কাজ নেয়। সোমবার বিকেলে তাকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় শরীফ মটরসের মালিক মিন্টু মিয়া। এরপর সাইকেল ও মোটরসাইকেলের টায়ারে হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন দিয়ে রাকিবের মলদ্বারে হাওয়া দেয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১০টার দিকে মৃত্যু হয় রাকিবের।
ঘটনার পরপরই শরীফ মোটরসের মালিক শরিফ, কর্মচারী মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগমকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এরপর পুলিশ তাদের আটক করে। গণপিটুনিতে আহত মিন্টু মিয়া ও শরীফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। আর বিউটি বেগমকে রাখা হয় থানা হাজতে। মঙ্গলবার রাকিবের বাবা নুরুল আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্তে বিএসএফ’র গুলিতে বন্যহাতির মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি : ক্ষতি নিরূপণসহ পুনর্বাসন…

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads