ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘির এ্যাম্বুলেন্স বিকল : জরুরী রোগী স্থানান্তরে চরম ভোগান্তি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৪:৩২ অপরাহ্ণ

adamdighi-p-23-02-14হাফিজার রহমান আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর এ্যাম্বেুলেন্সটি সম্পূর্ন রুপে বিকল হয়ে পড়ায় জরুরী রোগী স্থানান্তরে মারাত্বক ভোগান্তি মধ্যে পড়েছেন উপজেলাবাসি। জরুরী ভাবে এখানে এ্যাম্বুলেন্স প্রদান করা না হলে স্থানান্তরের অভাবে অনেক রোগীর মৃত্যু হবে বলে আশংকা রয়েছে। বার বার এ্যাম্বুলেন্স মেরামত কিংবা পরিবর্তন করার জন্য কতৃপক্ষ বরাবর পত্র প্রদান করেও কোন কাজ হচ্ছেনা।

Shamol Bangla Ads

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সূত্রে জানাযায়, ৫০ শর্য্যা বিশিষ্ঠ অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রটিতে প্রতিদিন বহিঃবিভাগে শত শত রোগীর চিকিৎসা দেয়া হলেও গুরুত্বপূর্ন রোগীদের ভর্তি এবং অধিক গুরুত্বপূর্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নওগাঁ সদর এমনকি ঢাকাতেও স্থানান্তর করা হয়। ১৯৯৪ সালে নতুন এ্যাম্বুলেন্স প্রদান করা হয়। এ উপজেলায় প্রায় সাড়ে ৩ লক্ষাধিক মানুষের জন্য মাত্রা একটি এ্যাম্বুলেন্স থাকলেও দীর্ঘদিনের পুরাতন এ্যাম্বুলেন্স প্রায় সময় রাস্তায় বিকল হয়ে থাকে। খুঁরে খুঁরে চালানো হলেও মেরামতের উদ্যোগ গ্রহন করা হয়না। প্রায় সময় শোনযায় এ্যাম্বুলেন্সের চাকা কিংবা ইঞ্জিন অথবা ব্যাটারি নষ্ঠ হয়ে রয়েছে। ফলে জরুরী রোগী স্থানান্তরে সীমাহীন দূভোগে পড়েন ভুক্তভোগিরা। অনেক সময় রোগীর লোকদের সাথে চিকিৎসকদের বাকবিতন্ডায় পড়তে হয়। এভাবে খুঁরে খুরে চলার পর এ্যম্বুলেন্সটি বর্তমানে ৪টি চাকা, বডি, পাটাতন, ব্যাটারী ও ইঞ্জিন সহ পুরো গাড়ীটিই বিকল হয়ে গত ২০ ফেব্রæয়ারী থেকে ফেলে রাখা হয়েছে গ্যারেজে। ফলে জরুরী রোগী স্থানান্তরে মারাত্বক দূর্ভোগে পড়েছেন উপজেলাবাসি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাঃ মনজুর আহমদ জানান বর্তমান এ্যাম্বুলেন্স চলাচলে সম্পূর্নরুপে অকেজো হয়ে রয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের নিকট মেরামতের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হলেও কোন সাড়া মিলেনি। লক্ষাধিক টাকা বরাদ্দ দেয়া হলে কোন রকমে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্রাংশ কিনে চলাচলের উপযোগী করা সম্ভব হবে। উপজেলাবাসি কতৃপক্ষের নিকট বিকল হওয়া এ এ্যাম্বুলেন্সটি পরিবর্তন করে নতুন প্রদানের দাবী জানান।

Need Ads
error: কপি হবে না!