চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনকে ঘিরে উপজেলা পরিষদ চত্ত¡র জনসমুদ্রে পরিনত হয়। এখানে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে আ’লীগের ২০ ও বিএনপি’র ৩ জন এ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এখানে উপজেলা চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাহার হলেন, বর্তমান চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আ’লীগের সভাপতি মোহন আলী বিশ্বাস, চরবানিয়ারী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম, সাবেক যুব লীগের সভাপতি আবু জাফর মোঃ আলমগীর হোসেন, মোঃ বাবুল হুসাইন, সুলতান আহম্মেদ মুন্সী, এ্যাডঃ শরৎ কুমার মজুমদার, যুবলীগের সহসভাপতি ও বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান পান্না, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল ও চিতলমারী বিএনপি’র সভাপতি এ্যাডঃ মানোয়ার হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র যারা দাখিল করেছন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ সাহেব আলী ফরাজী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও রুস্তুম আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রাশেদ পুকুল, ছাত্রলীগ নেতা শেখ মাহাতাবুজ্জামান, সর্দার মেহেদী হাসান, খান সেকেন্দার আলী, শিকদার হেমায়েত উদ্দীন, শাহাজাহান শিকদার, মোঃ কামরুজ্জামান ও বিএনপি’র চরবানিয়ারী ইউনিয়নের সভাপতি অসীম সমাদ্দার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাস, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী হেলেনা পারভীন, উপজেলা মহিলা যুবলীগের সম্পাদিকা সাবেরা কামাল স্বপ্না ও চিতলমারী উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী।
সহকারী রিটার্নী অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ দিদারুল আলম জানান, এখানে ২৬ ফেব্র“য়ারী যাচাই-বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ এবং ৭ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ।




