ads

বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নোরা ফাতেহির ঢাকায় আসা এখনও চূড়ান্ত নয়

খবর টি পড়েছেন : ৩৩১
নোরা ফাতেহির ঢাকায় আসা এখনও চূড়ান্ত নয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রথমবারের মতো ঢাকায় আসছেন ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নেচে ঝড় তোলা বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি, খবরটি দেশের গণমাধ্যমে বৃহস্পতিবার ফলাও করে প্রচার হয়। এতে বলা হয়, ঢাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাচবেন নোরা। অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া সাজুর বরাতে প্রকাশিত হয় এই খবর। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, নোরা ফাতেহির ঢাকায় আসার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। তাকে কেবল ঢাকায় আসার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু নোরার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া সাজু জানান, ‘নোরার ঢাকায় আসার বিষয়ে প্রাথমিক আলাপ হয়েছে। আমরা ডিসেম্বরের মাসের কয়েকটি তারিখের শিডিউল চেয়েছি। নোরার পক্ষ থেকে এখনও চূড়ান্ত তারিখ জানানো হয়নি। তবে আশা করি দু’এক দিনের মধ্যে তিনি কনফার্ম করবেন। ডিসেম্বরের মাঝামাঝিতে তাকে ঢাকায় আনতে চাচ্ছি। তারিখ চূড়ান্ত হলে নোরা ভিডিও বার্তা দেবেন।’

মরোক্কোর বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান আর হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল পরিবারে থেকে সেটা ছিল প্রায় অসম্ভব। তাই বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রাখেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন।

Shamol Bangla Ads

বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজ-পরীর ঘরে আসলো পুত্র সন্তান পরবর্তী সংবাদ নতুন পরিচয়ে আসেছ সোহানা সাবা